
০৮ অক্টোবর শিশু অধিকার দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
৮ অক্টোবর ২০২৬
শিশু অধিকার দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। শিশুদের অধিকার সংরক্ষণ, তাদের সুস্থ ও সুন্দর বিকাশ, সৃজনশীলতা বিকাশ এবং নিরাপদ শৈশব নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মহোদয় ।
এ সময় শিশুদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। শিশুদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে তাদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা- তাদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকুক এই আশা সংশ্লিষ্ট সকলের।





