
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন
কাজী মোস্তাক আহমেদের পাঠানো প্রতিবেদন:
জয়পুরহাটে চরম উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কালাই উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণের পর আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে খেলা অমিমাংসিতভাবেই শেষ হয়। পরবর্তীতে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর টাইব্রেকারে কালাই উপজেলা ৪টি গোল করতে সক্ষম হলেও জয়পুরহাট সদর উপজেলা ৩টি গোল করতে সমর্থ হয়। ফলে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কালাই উপজেলা দল।
খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আবদুল বারী, এমপি।
প্রধান অতিথির বক





