রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিলেন জেলা প্রশাসক ঠাকুর গাঁও জেলায় ১০ অক্টোবর ২০২৬ইং তারিখে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হয়ঃ চৌদ্দগ্রামে মেষতলা মাদ্রাসার তিন শিক্ষার্থীকে কোরআন হেফজ সম্পন্ন করায় সংবর্ধনা। বীরগঞ্জে অবৈধভাবে মজুত ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ, গুদাম সিলগালা চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত। গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল ​জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় সুর থামলো, পথ ফুরালো না, দায় রয়ে গেল- চারণ কবি হাছেন আলীর স্মরণে দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি। শারদীয় দুর্গোৎসবে সীতাকুণ্ডের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন রতন কুমার নাথ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে ১৫ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ, দিশেহারা পরিবার
/ ৩ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে ১৫ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ, দিশেহারা পরিবার
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ লাখ টাকা নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সাত মাসের ছেলেসন্তানকে সঙ্গে নিলেও চার বছরের মেয়েকে বাসায় রেখে গেছেন বলে দাবি পরিবারের। এ ঘটনায় ওই নারীর মা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে স্ত্রী ও শিশুসন্তানের সন্ধান না পেয়ে উদ্বেগে রয়েছেন স্বজনেরা।
অভিযোগ অনুযায়ী, বৃষ্টি আক্তার (২৩) ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম পূর্বপাড়া গ্রামের লিটন মাতুব্বারের মেয়ে। প্রায় ছয় বছর আগে কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের কবির বেপারীর ছেলে সৌদি আরবপ্রবাসী উজ্জ্বল বেপারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, বৃষ্টি আক্তার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের সিদ্দিক শেখের ছেলে নাহিদ শেখের (৩২) সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন। এ সময় তিনি সাত মাসের ছেলেসন্তানকে সঙ্গে নিয়ে যান। পাশাপাশি পরিবারের দাবি, যাওয়ার সময় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ লাখ টাকা নিয়ে গেছেন। তাঁদের হিসাবে, স্বর্ণালংকার ও নগদ অর্থ মিলিয়ে সম্পদের পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।
বৃষ্টি আক্তারের মা রিতা বেগম এ ঘটনায় ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পরিবার। তবে অভিযোগের বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বৃষ্টি আক্তার ও তাঁর শিশুসন্তানের সন্ধান পেতে স্বজনেরা উদ্বিগ্ন। তাঁদের সন্ধান দিতে সহায়তাকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights