
ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার মহোদয়ের জেলা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
আজ ১০ অক্টোবর ২০২৬ খ্রি. ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন জেলা ট্রাফিক অফিস, ঠাকুরগাঁও – এর বার্ষিক পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় ট্রাফিক অফিসে উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে সালামি প্রদান করেন ট্রাফিক শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শ ও য), জনাব মোঃ হাসান আসকরী ।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ট্রাফিক অফিসের সার্বিক কার্যক্রম, জেলার ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পরিদর্শন ও পর্যালোচনা করেন। পাশাপাশি ট্রাফিক অফিসে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও কর্মপরিবেশ সম্পর্কে অবগত হন। উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় ঠাকুরগাঁও জেলার সার্বিক ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি এবং সেবা প্রত্যাশী জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ট্রাফিক শাখায় কর্মরত সকল পুলিশ সদস্যকে আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঠাকুরগাঁও; জনাব মোঃ হাসান আসকরী, ইনচার্জ, ট্রাফিক শাখা, ঠাকুরগাঁও এবং ট্রাফিক শাখায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





