রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
/ ৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ মনির(৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে। মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
থানা সূত্রে জানা গেছে, আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে রোববার সকালে স্থানীয় জনতা মোহাম্মদ মনির নামের যুবককে গণপিটুনি দেয়। পরে তাঁর কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনির প্রবাসে থাকাকালিন নোয়াইজ্জা গ্রামের এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। পরকিয়ার সূত্র ধরে ওই নারী থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে মনির দেশে এসে রোববার সকালে ওই গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তাকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights