মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
​নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের গাইবান্ধায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা রাণীশংকৈলে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎঃ চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বরুড়া সার ডিলার নিয়োগে স্বচ্ছতার অভিযোগ, বিধিমালা অনুসারে নেই গুদাম দোকান বিক্রয় প্রদর্শনী কেন্দ্র রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের সিলেট নগরীতে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু: আমরা জলাতঙ্কমুক্ত নগর গড়তে চাই: আব্দুল কাইয়ুম চৌধুরী। ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে গুরুত্ব
/ ৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন

ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে গুরুত্ব
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করা, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বাজারজাতকরণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়।
সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং দিবসটি যথাযথভাবে পালনের বিষয়েও আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল হালিম, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন।
এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, সরকারি কৌঁসুলি মো. আশরাফ আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া, জেলা আনসার ও ভিডিপির কমান্ডার চন্দন দেবনাথ, বিআরটিএর সহকারী পরিচালক পলাশ খীসা, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাসহ সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights