বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ রাণীশংকৈলে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়ঃ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সাদুল্লাপুরে গ্যাসের বাজার তদারকিতে মোবাইল কোর্ট, সতর্ক ব্যবসায়ীরা সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত
/ ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৫০ পূর্বাহ্ন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত

মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও চিকিৎসাসামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার
(১২ অক্টোবর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক শাখা ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি আউটসোর্সিং কর্মচারী নিয়োগপ্রক্রিয়া এবং মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী (এমএসআর) কেনাকাটাসংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখছেন দুদক কর্মকর্তারা।
এ বিষয়ে ফরিদপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ জানান, হাসপাতালটিতে রোগী হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং কেনাকাটায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান চালানো হচ্ছে। অভিযানটি চলমান রয়েছে। পর্যবেক্ষণ, নথিপত্র ও সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে বিস্তারিত জানানো হবে। এ সংবাদ লেখা পর্যন্ত অভিযানটি চলছিল।
তিনি আরও জানান, তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights