কোটালীপাড়ায় অসুস্থ কামাল হোসেনকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও।

কোটালীপাড়ায় অসুস্থ কামাল হোসেনকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও।
কোটালীপাড়া,(গোপালগঞ্জ)প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান(রানা)
কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছেন অফিস সহকারী কামাল হোসেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে কামাল হোসেনের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি আরো জানান প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





