
ধামইরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিনের শারদীয় শুভেচ্ছা
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক ২ বারের আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন।
এক বার্তায় তিনি বলেন, “সৃষ্টিকর্তা মহান। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতিকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ধামইরহাট উপজেলার প্রিয় জনগণকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” তিনি সংবাদ বার্তায় বলেন, প্রীতি ও সৌহার্দ্যের এই উৎসবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব।
আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি স্থানীয় জনগণের কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেছেন। উল্লেখ্য, আলহাজ্ব মোঃ রুহুল আমিন নওগাঁ জেলা ও ধামইরহাট উপজেলা রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি নওগাঁ জেলা যুবদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক, ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক ২ বারের আহ্বায়ক এবং ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা ।





