শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যবিপ্রবির নারী ফুটবলদলের ফাইনাল বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের অভিযোগ। কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ অগ্নিনির্বাপক যন্ত্র, অগ্নিসংকেত, হোস পাইপ ও অগ্নিনিরাপত্তা লাইসেন্স কিছুই ছিলনা রিসোর্টে : ফায়ার সার্ভিস কতৃপক্ষ # বাঁশ কাঠের উপরে থাকার রুম নিচে রান্নাঘর # ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. ঠাকুর গাঁও জেলা প্রশাসনে উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত নান্দাইলে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ সূচনা: মাসে ২৫০০ টাকা সহায়তা পাবেন নারীরা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে পরিবেশ রক্ষা ও ক্রীড়া বিকাশে অরুনিমার দ্বিমুখী উদ্যোগ
/ ৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন

নড়াইলে পরিবেশ রক্ষা ও ক্রীড়া বিকাশে অরুনিমার দ্বিমুখী উদ্যোগ

আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি;

নড়াইলের নড়াগাতীর পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ‘ড. রাফি–ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল দশটার সময় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সভাপতি মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও স্পোর্টস অ্যানালিস্ট অনুপম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদ।

আয়োজকরা জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে ১২ হাজার গাছ রোপণ ও বিতরণ করা হবে। আগামী এক বছরের মধ্যে অবশিষ্ট ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পানিপাড়া দীর্ঘদিন ধরে ‘পাখির গ্রাম’ হিসেবে পরিচিত। বর্তমানে একই গ্রামের ৩০–৪০ জন শিশু-কিশোর গলফ খেলছে, যা তৃণমূল পর্যায়ে গলফের প্রসারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তাঁরা পরিবেশবান্ধব পর্যটন ও ক্রীড়া উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এদিকে, ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী জুনিয়র গলফ টুর্নামেন্টে স্থানীয় ক্ষুদে ও জুনিয়র গলফাররা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক ছিলেন ক্রীড়া সংগঠক এ কে এম শহীদুল আলম। তিনি শিশু-কিশোরদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জুনিয়র গলফের প্রসারের মাধ্যমে অরুনিমা স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং দেশের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights