
নলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মো মশিয়ার মোল্লা
মো তুহিন মোল্লা
নড়াইল প্রতিনিধি ;
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে সব থেকে বেশি আলোচনায় আছে
১ নং নলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মশিয়ার মোল্লা । এই ইউনিয়নে রয়েছে সব থেকে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীরা। এই সকল চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়ভাবে আলোচনায় রয়েছেন মোঃ মশিয়ার মোল্লা । বিভিন্ন জরিপ করে দেখা গেছে তিনি অন্য সকল এর থেকে এগিয়ে। এলাকার ছোট থেকে বুড়ো সকলের মুখে মো মশিয়ার মোল্লার জয়গান।
মোঃ মশিয়ার মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে জড়িত। তিনি ১ নং নলদী ইউনিয়ন এর বিএনপি সহ সভাপতি। ছাত্রজীবন থেকেই দলের জন্য কাজ করে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে দলীয় সকল কার্যক্রমে তার উপস্থিতি প্রথম সারিতে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা আছেন।
এলাকার সাধারণ মানুষের মতে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষা, রাস্তাঘাট, গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পাশে এবং সত্যের পথে থাকবেন।





