শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যবিপ্রবির নারী ফুটবলদলের ফাইনাল বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের অভিযোগ। কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ অগ্নিনির্বাপক যন্ত্র, অগ্নিসংকেত, হোস পাইপ ও অগ্নিনিরাপত্তা লাইসেন্স কিছুই ছিলনা রিসোর্টে : ফায়ার সার্ভিস কতৃপক্ষ # বাঁশ কাঠের উপরে থাকার রুম নিচে রান্নাঘর # ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. ঠাকুর গাঁও জেলা প্রশাসনে উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত নান্দাইলে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ সূচনা: মাসে ২৫০০ টাকা সহায়তা পাবেন নারীরা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
/ ৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর (শনিবার) সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মায়াদ্বীপে কর্মী ও সহযোগীদের নিয়ে আনন্দঘন পরিবেশে এ নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ কামাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. আজগর আলী।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাফিজুর রহমান বলেন, পৃথিবীতে মানুষ ছাড়া অসংখ্য প্রাণী রয়েছে। কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী চাকরি বা ব্যবসা করে না। তারা সকালে খালি পেটে ঘর থেকে বের হলেও সন্ধ্যায় পেট ভরে খাবার খেয়ে ঘরে ফিরে আসে। অথচ মানুষ রিজিকের সন্ধানে দিনরাত ব্যয় করতে গিয়ে অনেক সময় সবকিছু ভুলে যায়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য। জামায়াতে ইসলামী মানুষকে সেই দাওয়াতই দিয়ে যাচ্ছে। সব ধরনের আইন ও বিধান উপেক্ষা করে কোরআন অনুযায়ী দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, অর্থ সম্পাদক মাওলানা আমির হোসেন, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ডা. আবুবকর সিদ্দিক রোমান, বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, জামায়াত নেতা নাজিম, আব্দুল মতিন ও হাফেজ হুমায়ুন কবিরসহ বারদী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সহযোগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights