রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের ঠাকুরগাঁও জেলা সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ঃ নীলফামারীতে জামায়াতের জনসভা ইটাখোলা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা গোলাম রব্বানীকে জবির নোঙ্গর বাসে আগুন মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচার ও জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা। সুন্দরবন লাগোয়া কুলতলীতে সাংবাদিকদের সম্মান জানিয়ে নজির গড়ল মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি ভূরুঙ্গামারীতে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাইয়ের চেষ্টা: গ্রেপ্তার ৩ সুন্দরবন লাগোয়া কুলতলীতে সাংবাদিকদের সম্মান জানিয়ে নজির গড়ল মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত শরীয়তপুরে মা ইলিশ ক্রয়-বিক্রয় অপরাধে ২ জনের কারাদণ্ড
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার,কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল কায়কোবাদ।
/ ৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন

ধর্ম যার যার, রাষ্ট্র সবার,কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল কায়কোবাদ।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
ধর্মীয় সম্প্রীতি, সাম্য, মানবিক মর্যাদা ও সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা নিয়ে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেন এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য তুলে ধরে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, ভয়ভীতি কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ধর্ম মানুষকে মানবতা, শান্তি, সহমর্মিতা ও কল্যাণের শিক্ষা দেয়। তাই ধর্মের ভিন্নতা কখনো বিভেদ কিংবা বিদ্বেষের কারণ হতে পারে না। বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। দেশের উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বাংলাদেশ সবার,এ দেশের প্রতিটি নাগরিকের নিরাপদে বাঁচা, স্বাধীনভাবে ধর্ম পালন করা এবং সম্মানের সঙ্গে জীবনযাপনের অধিকার রয়েছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা শুধু কোনো একটি সম্প্রদায়ের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সমাজ ও প্রত্যেক নাগরিকের সম্মিলিত দায়িত্ব। রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ ভুলে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। উৎসবের আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছায় এবং কেউ যেন নিজেকে সংখ্যালঘু বা অসহায় মনে না করেন,এমন বাংলাদেশ গড়াই হোক সবার অঙ্গীকার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights