
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
রিপোর্টার:আলমগীর হোসেন।
‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি’ জোট জৈন্তাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির বর্ণাঢ্য শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে নব-নির্বাচিত নেতৃবৃন্দ আগামী ২ (দুই) বছরের জন্য তাঁদের সাংগঠনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলার সাধারণ সম্পাদক জনাব মাহবুব জামান আলমগীরের সঞ্চালনায় এবং জৈন্তাপুর উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ধরণজয় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জৈন্তাপুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার এবং ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারিয়া ফার্মাসিটি সিলেট জেলার সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক জনাব মাসুক আহমেদ। সিলেট জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলার সম্মানিত সভাপতি আবুল খায়ের, কোষাধ্যক্ষ মহাইমিন হেলাল এবং দপ্তর সম্পাদক নাইম আহমেদ।
অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলার সম্মানিত উপদেষ্টা সদ্য সমাপ্তি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার জনাব সাব্বির আহমেদ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ধনঞ্জয় দাস নব-নির্বাচিত কমিটির সভাপতি জুয়েল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
আগামী ২ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত কমিটি:
সভাপতি: জুয়েল আহমেদ
সিনিয়র সহ-সভাপতি: সাজ্জাদুর রহমান
সহ-সভাপতি: মঞ্জুর আহমেদ
সাধারণ সম্পাদক: জাবেদ আহমেদ
সহ-সাধারণ সম্পাদক: শাহানুর রহমান
সাংগঠনিক সম্পাদক: নিত্য মল্লিক
সহ-সাংগঠনিক সম্পাদক: শরীফ আহমেদ
কোষাধ্যক্ষ: রাসেল রনি
প্রচার সম্পাদক: বদরুজ্জামান
ক্রীড়া সম্পাদক: এনামুল হক
কর্মসংস্থান সম্পাদক: শাহিনুর রহমান শাহান
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায় ও পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দও সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সদস্যদের কল্যাণে সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।





