শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পটুয়াখালীতে যথাযথ মর্দাযায় উপজেলা দিবস পালিত। নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন লালমাই বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রির পোষ্ট, বিজ্ঞাপন দাতা আটক কুরআন-হাদিস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঈমানকে শক্তিশালী করার জন্য জীবনকে দ্বীনি ভাবধারায় পরিচালিত করতে হবে—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন জামায়াতের গণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত
/ ১২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত

মোয়াজ্জেম সরকার রুবেল (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা-২০২৬। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় পুনর্মিলনী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফসিউর রহমান চৌধুরী নবাব, ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন এবং ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।

এ ছাড়াও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উপদেষ্টা মহিদাস মার্ডি, তানভীর চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, মনোজ কুমার ও টিক্কা রাম রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক যোশেফ হেমরম।

আয়োজন ও সহযোগিতায়: আয়োজক: আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি, বীরগঞ্জ, দিনাজপুর।
তত্ত্বাবধানে: গোলাপগঞ্জ দুর্গাপূজা উদযাপন কমিটি, বীরগঞ্জ, দিনাজপুর।

সহযোগিতায়: ৬নং নিজপাড়া, ১০নং মোহনপুর ও ১১নং মরিচা ইউনিয়ন পরিষদ, বীরগঞ্জ, দিনাজপুর।

ঐতিহ্যবাহী এ মিলন মেলা আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights