সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময় হিমছড়ি ঢালার ডাকাতি: সন্দেহভাজনকে থানায় হস্তান্তর সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিএনপির পদ দাবি চুন্নুর; দল বলছে, সাধারণ সদস্যও নন রাজশাহী তানোর পৌরসভার আমশো মথুরাপুর নিবাসী,,না ফেরার দেশে চলে গেলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এরফান আলী সরকার। ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১৪ নভেম্বর নির্বাচন কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’র মাধ্যমে চৌদ্দগ্রামে নয়া দিগন্ত’র ২২তম বর্ষপূর্তি পালন ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন তেলিকোনা আঞ্চলিক শাখার পরিচিতি সভা সম্পন্ন। তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা, পৌর, মাদরাসা ও কলেজ শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
/ ২০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন

নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মো : শাকিল হোসেন শওকত নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. বোরহানুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. এ. কে. এম. আব্দুল হামিদ।
সম্মেলনের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল সালাম, টাঙ্গাইল জেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া এবং উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সিয়াম।
প্রধান অতিথির বক্তব্যে মো. বোরহানুল ইসলাম বলেন, যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে যুবকদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধান মেহমান ডা. এ. কে. এম. আব্দুল হামিদ বলেন, যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে যুবকেরা সমাজের কল্যাণে অবদান রাখতে পারেন। এ জন্য তিনি যুবকদের শিক্ষা, নৈতিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, যুবসমাজকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিতে হবে। সমাজের কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল সালাম সংগঠনের কার্যক্রমে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, টাঙ্গাইল জেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া যুব বিভাগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা সময়ের দাবি। সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সম্মেলন সফল করতে সহযোগিতাকারী অতিথি, নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন দেলদুয়ার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শামীম আল মামুন, নাগরপুর উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল এবং সাবেক ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কাদের, উপজেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. আব্দুল রশিদ মিয়া হারুন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর এবং বেকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুব বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের যুব বিভাগের সভাপতিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
সম্মেলন শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে যুব বিভাগের নেতাকর্মীরা নাগরপুর বাজারের প্রধান সড়কগুলোতে শোডাউন করেন। পরে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights