সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময় হিমছড়ি ঢালার ডাকাতি: সন্দেহভাজনকে থানায় হস্তান্তর সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিএনপির পদ দাবি চুন্নুর; দল বলছে, সাধারণ সদস্যও নন রাজশাহী তানোর পৌরসভার আমশো মথুরাপুর নিবাসী,,না ফেরার দেশে চলে গেলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এরফান আলী সরকার। ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১৪ নভেম্বর নির্বাচন কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’র মাধ্যমে চৌদ্দগ্রামে নয়া দিগন্ত’র ২২তম বর্ষপূর্তি পালন ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন তেলিকোনা আঞ্চলিক শাখার পরিচিতি সভা সম্পন্ন। তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা, পৌর, মাদরাসা ও কলেজ শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা
/ ২৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় সরকারি রাস্তা অবৈধ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূ ও এক সংবাদকর্মীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় গৃহবধূর স্বর্ণের দুল ছিনতাই এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সুমন বাদী হয়ে চন্দ্রিমা থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত ১নং বিবাদী মোঃ মুনসুর (৪৬), ২নং বিবাদী গাফ্ফার (৫৬), ৩নং বিবাদী শান্তা (২৮), ৪নং বিবাদী আজিজুল (৪৬), ৫নং বিবাদী শাকিলা (৩৫) ও ৬নং বিবাদী মোঃ মাজদার (৫২) দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশে সরকারি রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিলেন। এতে এলাকাবাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উক্ত অবৈধ প্রাচীরটি অপসারণ করা হয়।
ঘটনার দিন সকালে উক্ত রাস্তা দখলকে কেন্দ্র করে বিবাদী পক্ষের সাথে অভিযোগকারী মোঃ সুমন (৩৭)-এর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে গালাগাল করলে সুমন তার প্রতিবাদ জানান। এতে ১নং বিবাদীর হুকুম ৩নং বিবাদী সুমনের স্ত্রী সোনিয়া খাতুন টুম্পা (২৮)-কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে ৩নং ও ৫নং বিবাদী মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে এবং কান থেকে আনুমানিক ৩ আনি ওজনের একটি স্বর্ণের দুল (যার আনুমানিক মূল্য ১৬,০০০ টাকা) ছিনিয়ে নেয়।

টুম্পাকে বাঁচাতে এগিয়ে এলে ১নং বিবাদী সুজন (৩০) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারার চেষ্টা করে। সুজন সরে যাওয়ার চেষ্টা করলে কোপটি তার কপালে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় ৬নং বিবাদী বাঁশের লাঠি দিয়ে সুজনকে এবং অন্য বিবাদীরা প্রতিবেশী আব্দুল কুদ্দুস (৬৬)-কে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহত সুজন ও আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ও সংবাদকর্মী মোঃ সুমন বলেন, আমি একজন সংবাদকর্মী। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি তাদেরকে সরকারি রাস্তা দখলের বিষয়ে বলতে গিয়েছিলাম। কিন্তু তারা তা মেনে না নিয়ে আমার পরিবার ও প্রতিবেশীদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়।
অন্যদিকে‌ হামলার অভিযোগ অস্বীকার করে ৪নং বিবাদী আজিজুল বলেন, আমার ভাইয়ের জায়গায় একটি বাউন্ডারি ওয়াল ছিল। সুমনের লোকজন আমাদেরকে কোনো কিছু না জানিয়েই সেটি ভেঙে ফেলে। আমি বাইরে ছিলাম, খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উল্টো তারাই আমাকে মারধর করে ফেলে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights