সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু, নেতৃত্বে যারা চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময় নাগরপুরে ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত মাসুদুর রহমানকে ঘিরে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত ধামইরহাটে আলমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও কণ্ঠভোটে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন নজরুল ইসলাম সরকার চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর, রংপুরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঃ তালামীযে ইসলামিয়া তাহিরপুর উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বাঁশের সাঁকো নির্মাণে জামায়াতের আর্থিক অনুদান প্রদান আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
/ ৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মোমিন আলি লস্কর:
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্বের ঐতিহাসিক এনআইসি ময়দানে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো এক বিশাল রাজনৈতিক মহাসমাবেশ। যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে গণতন্ত্র রক্ষা, সামাজিক উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার সাধারণ মানুষের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাঁর অভিযোগ, বিগত সরকারের আমলে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ প্রসঙ্গে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা এবং ফলতার জাহাঙ্গীর খানের নাম উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, গরিব মানুষের পাকা বাড়ি, সামাজিক সুরক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি অতীতের একটি বিতর্কিত ঘটনা তুলে ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন সুন্দরবন জেলা পুলিশ সুপার আইপিএস শ্রী কোটেশ্বর রাওকে ঘিরে নিজের বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার সবরকম সহযোগিতা করবে। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার উপর বিশেষ জোর দেন তিনি। কোথাও পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগ উঠলে তা সরকারের নজরে আনার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানান।
এদিনের সভা থেকে আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে আরও বেশি আসনে জয়ী করে সংসদে পাঠানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী দিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও ঘোষণা করেন বলে সভায় জানান তিনি।
রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী।
উপস্থিত ছিলেন: সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী দীপঙ্কর জানা, বিধায়ক বিকরণ নস্কর, সুমন্ত মণ্ডল, শর্বাণী মুখার্জি, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিশ্বর নস্কর, জয়নগর জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শ্রী উৎপল নস্কর, ডায়মন্ড হারবার জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শ্রীমতী সোমা ঘোষ, মথুরাপুর জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শ্রী নবেন্দু সুন্দর নস্কর, যাদবপুর জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শ্রী মনোরঞ্জন যোয়াজার, শ্রী গৌরসুন্দর ঘোষ-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights