সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু, নেতৃত্বে যারা চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময় নাগরপুরে ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত মাসুদুর রহমানকে ঘিরে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত ধামইরহাটে আলমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও কণ্ঠভোটে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন নজরুল ইসলাম সরকার চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর, রংপুরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঃ তালামীযে ইসলামিয়া তাহিরপুর উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বাঁশের সাঁকো নির্মাণে জামায়াতের আর্থিক অনুদান প্রদান আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দৈনিক লোকসমাজ পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান।
/ ২৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন

দৈনিক লোকসমাজ পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান।

মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।

যশোরের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও একত্রিশ বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার বিকেলে হোটেল ওরিয়নে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় সিক্ত করেন শুভানুধ্যায়ীরা।

আসরের নামাজের পর লোকসমাজ সম্পাদক ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রছুল, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসমাজের নির্বাহী সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

অনুষ্ঠানের শুরুতে লোকসমাজের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সম্পাদক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মিডিয়া আউটলেট সুবর্ণভূমির পক্ষ থেকে প্রকাশক এজাজ উদ্দিন টিপু, প্রধান সম্পাদক আহসান কবীর এবং বার্তা প্রধান সরোয়ার হোসেন ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামের নেতৃত্বে এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের নেতৃত্বে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights