
মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়, সবার কাছে দোয়া চাইলেন দুলাল উদ্দিন
সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধঃ
ময়মনসিংহের চরপাড়া এলাকার মোঃ দুলাল উদ্দিন দুলাল মানুষের ভালোবাসা ও দোয়া কামনা করে এক আবেগঘন বার্তা দিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চান তিনি। একই সঙ্গে তাঁর দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
নিজের বক্তব্যে দুলাল উদ্দিন বলেন, মানুষের অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ভুল হয়ে থাকলে, অথবা তাঁর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, সবাই যেন নিজগুণে তাঁকে ক্ষমা করে দেন।
তিনি আরও বলেন, সবার জন্য তাঁর হৃদয় থেকে দোয়া ও শুভকামনা থাকবে। কারও সঙ্গে কোনো কথা, অভিযোগ কিংবা ভুল বোঝাবুঝি থাকলে সরাসরি সাক্ষাৎ অথবা যোগাযোগ করার আহ্বান জানান তিনি। ইনশাআল্লাহ, সাধ্যমতো সবার কথা শোনা এবং সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
দুলাল উদ্দিন দুলালের এই বক্তব্যে মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ক্ষমাপ্রার্থনা এবং আজীবন মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ফুটে উঠেছে।





