বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার মাসিক সভা সম্পন্ন। রামপালে তারেক রহমানের আগমন উপলক্ষে মল্লিক জুবায়ের হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত যুব র‍্যালি, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ১১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন

হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত

যুব র‍্যালি, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

“দক্ষ যুব পড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর, হাতিয়ার আয়োজনে দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম।

দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‍্যালিতে উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতী ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই বিপুল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানো প্রয়োজন। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির আওতায় উপকারভোগী যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতেই এসব ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল যুবকদের দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ ও কর্মঠ যুবসমাজের বিকল্প নেই। প্রশিক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে যুবকদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও যুবকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ ও ঋণ সহায়তার বিষয়ে তুলে ধরেন। তিনি যুবকদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রশিক্ষণের সঙ্গে যুক্ত যুবক-যুবতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights