বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার মাসিক সভা সম্পন্ন। রামপালে তারেক রহমানের আগমন উপলক্ষে মল্লিক জুবায়ের হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
১০০ পিস ইয়াবাসহ আটক আসামিকে ছাড়াতে মহিলা বিষয়ক কর্মকর্তার তদবিরের অভিযোগ!
/ ৫০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন

১০০ পিস ইয়াবাসহ আটক আসামিকে ছাড়াতে মহিলা বিষয়ক কর্মকর্তার তদবিরের অভিযোগ!

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিকের বিরুদ্ধে। এমনকি আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের পরিমাণ কম দেখিয়ে মামলা করার জন্যও তিনি পুলিশের কাছে তদবির করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় না দেওয়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগও উঠেছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে জানা গেছে, রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মূল সড়ক থেকে বিপ্লব রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ১৫০ সিসির একটি মোটরসাইকেলসহ তাঁকে থানায় নেওয়া হয়।

পুলিশ সূত্রের দাবি, আটকের পর থেকেই বিপ্লব রহমানকে ছাড়িয়ে নিতে রাতভর পুলিশের সঙ্গে যোগাযোগ ও তদবির করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক। আটক ব্যক্তি তাঁর মামা হন বলে পরিচয় দিয়ে প্রথমে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। পরে পুলিশ রাজি না হওয়ায় টাকার বিনিময়ে মাদকের পরিমাণ কম দেখিয়ে মামলা করার জন্যও তদবির করেন বলে অভিযোগ উঠেছে। এতেও পুলিশ রাজি না হলে প্রভাব খাটানোর চেষ্টা করেন ওই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উপপরিদর্শক বলেন, ‘শুরুতে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক তদবির করেন। তিনি আটক ব্যক্তিকে তাঁর মামা পরিচয় দেন। পরে পুলিশ রাজি না হওয়ায় মাদকের পরিমাণ কম দেখিয়ে মামলা করার জন্যও অনুরোধ করেন। আমরা মাদক নিয়ে কোনো ছাড় দেব না জানালে তিনি প্রভাব খাটানোর চেষ্টা করেন।’

আটক বিপ্লব রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর চৌধুরীহাট এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। সোমবার সকালে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেওয়া বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন বলেন, ‘অনেক দিন ধরে ওই ব্যক্তি এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। অভিযানের দিন মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে দৌড়ে গিয়ে তাঁকে আটক করা হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘যারা আপনাকে বলেছে, তাদের জিজ্ঞাসা করেন। আমাকে এসব বলছেন কেন?’ একজন সরকারি কর্মকর্তা হিসেবে মাদকসহ আটক ব্যক্তিকে ছাড়াতে তদবির করা যায় কি না—এমন প্রশ্ন করা হলে তিনি অফিসে গিয়ে দেখা করতে বলেন।

একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য ও পুলিশের আনুষ্ঠানিক অবস্থান আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights