বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা কান্দাইল বাজারে ইএম মেহেদী হাসানের গণসংযোগ, দিন দিন বাড়ছে জনসমর্থন। আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মেহেদী হাসানকে দেখতে চান স্থানীয় জনগণ। কুড়িগ্রামে শিল্পী-সাহিত্যিকদের কল্যাণে ৭১ সদস্যের সংগঠন, সভাপতি রেজা ও সম্পাদক আজাদ আলী রাণীশংকৈলে এক অসহায় প্রসব বেদনায় জন্মধাত্রী মায়ের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশরাত জাহানঃ কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার রাস্তা শুভ উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ডিআইজি রংপুর রেঞ্জ বিপিএম এর সভাপতিত্বে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ
/ ৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ন

ডিআইজি রংপুর রেঞ্জ বিপিএম এর সভাপতিত্বে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।

অপরাধ দমন, তদন্তের মানোন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা
০৪ নভেম্বর ২০২৬ ইং তারিখের সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, সড়ক দুর্ঘটনা, ট্রাফিক আইন প্রয়োগ, হারানো মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় ডিআইজি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা, মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন এবং মামলার তদন্তে সর্বোচ্চ পেশাদার সক্ষমতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মামলা ও অপরাধ পরিস্থিতি

অক্টোবর ২০২৬ মাসে রংপুর রেঞ্জে মোট ১৬৭৭টি মামলা রুজু এবং ১,৬৫২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময়ে ২৪টি খুন, ডাকাতি ১টি, ৩টি দস্যুতা, ১৩টি অপহরণ, ধর্ষণ ব্যতীত নারী নির্যাতনের ১৬১টি, ধর্ষণ ব্যতীত শিশু নির্যাতনের ৮টি, ৬৪টি ধর্ষণ, ৪টি গণধর্ষণ এবং বিভিন্ন ধরনের ৯৯টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার-সংক্রান্ত ৫৬৭টি মামলা রুজু হয়েছে এবং অন্যান্য মামলা রুজু হয়েছে ৭২৫টি।

মামলার তদন্তের বিষয়ে ডিআইজি মহোদয় জেলা পুলিশ সুপারদের নির্দেশনা প্রদান করেন, যাতে তদন্তকারী কর্মকর্তাগণ (আইও) সর্বোচ্চ পেশাদার সক্ষমতা প্রয়োগ করে প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করবেন। মামলার প্রকৃতি ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন এবং প্রযোজ্য আইন অনুসরণ করে অপরাধীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সড়ক দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা

আলোচ্য মাসে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত মোট ৪৭টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের ৩১টি এবং হাইওয়ে পুলিশের ১৬টি মামলা রয়েছে। এসব দুর্ঘটনায় মোট ৫৫ জন নিহত হয়েছেন। ঠাকুরগাঁও জেলায় সর্বোচ্চ ১৪টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। অন্যদিকে, হাইওয়ে পুলিশের আওতায় বড়দরগাহ্ হাইওয়ে থানায় ৮টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত ৩২টি যানবাহন, আসামির সংখ্যা মোট ৪০ জন, এরমধ্যে গ্রেফতার ৭ জন ও পলাতক ৩৩ জন।

গ্রেফতারি পরোয়ানা তামিল

অক্টোবর মাসের শুরুতে রংপুর রেঞ্জে মোট ৩৪,৪০৬টি জিআর ও সিআর গ্রেফতারি পরোয়ানা অনিষ্পন্ন ছিল। আলোচ্য মাসে পরোয়ানা গৃহীত হয়েছে ৫,৬৩৬টি তন্মধ্যে ৫,১৯৫টি পরোয়ানা নিষ্পত্তির ফলে মাস শেষে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,৮৪৭টিতে।

ট্রাফিক আইন প্রয়োগ

অক্টোবর ২০২৬ মাসে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মোট ২,৮৯৭টি প্রসিকিউশন করা হয়েছে এবং জরিমানার মোট পরিমাণ ৯১,৬২,৯৭৫ টাকা। এ ছাড়া বিভিন্ন অপরাধে যানবাহন আটক-সংক্রান্ত কার্যক্রমের তথ্য সভায় উপস্থাপন করা হয়।

হারানো মোবাইল ফোন উদ্ধার

আলোচ্য মাসে হারানো মোবাইল ফোন-সংক্রান্ত ১,৭৫১টি জিডি/মামলার বিপরীতে ৩৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ডিআইজি মহোদয় রংপুর রেঞ্জের সকল ইউনিটের সমন্বয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোতে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স চালুর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

এ ছাড়া পুলিশ সদস্যদের প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসিক কম্পিউটার কোর্স এবং Basic English কোর্স চালুর বিষয়ে প্রাথমিক কার্যক্রম গ্রহণ ও প্রয়োজনীয় প্রস্তাবনা (Proposal) তৈরির নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্ত ও নিষ্পত্তি ত্বরান্বিত করা, গ্রেফতারি পরোয়ানা তামিল, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রংপুর রেঞ্জের আওতাধীন সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে পেশাদার পুলিশি সেবা প্রদানে রংপুর রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রাজ্জাক, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রংপুর; শাহ মমতাজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) অতিরিক্ত দ্বায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুর; জনাব তানভীর হায়দার চৌধুরী অতিরিক্ত ডিআইজি (SRU); মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট ), ( সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুর; বি, এম, আশরাফ উল্যাহ তাহের, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) , অতিরিক্ত দায়িত্বে, পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ); জনাব মো: জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাইবান্ধা; জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম; জনাব মো: আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট জেলা; জনাব মো: জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর; জনাব মো: আবু সাইম, পুলিশ সুপার, পঞ্চগড়; জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর; জনাব মোহাম্মদ কামাল হোসেন, কমান্ড্যান্ট (এসপি), আইইএসটিসি, গাইবান্ধা; জনাব মো: আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট (এসপি), আইইএসটিসি, লালমনিরহাট; জনাব আবুল কালেম মো: বাকী বিল্লাহ, কমান্ড্যান্ট (এসপি), আইইএসটিসি, দিনাজপুর; জনাব মোছা: শামীমা পারভীন, কমান্ড্যান্ট (এসপি), আইইএসটিসি, ঠাকুরগাঁও; জনাব মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), আইইএসটিসি, নীলফামারী; জনাব মোহসিন অতি: পুলিশ সুপার নীলফামারী জেলা; জনাব মোঃ আলমগীর রহমান অতি: পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা ও মোঃ মনজুরুল আলম, এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি)।

অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা শেষে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ স্বীকৃতির অংশ হিসেবে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights