বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা কান্দাইল বাজারে ইএম মেহেদী হাসানের গণসংযোগ, দিন দিন বাড়ছে জনসমর্থন। আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মেহেদী হাসানকে দেখতে চান স্থানীয় জনগণ। কুড়িগ্রামে শিল্পী-সাহিত্যিকদের কল্যাণে ৭১ সদস্যের সংগঠন, সভাপতি রেজা ও সম্পাদক আজাদ আলী রাণীশংকৈলে এক অসহায় প্রসব বেদনায় জন্মধাত্রী মায়ের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশরাত জাহানঃ কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার রাস্তা শুভ উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা
/ ১০ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

​নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, বাঁচাতে প্রয়োজন সমাজের বিত্তবানদের সহযোগিতা

​নোবিপ্রবি প্রতিনিধি
মো রেদোয়ান তাজওয়ার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা ও জীবন রক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
​জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও কিডনি বায়োপসির মাধ্যমে চিকিৎসকরা তার দুটি কিডনিই অকেজো হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে জীবন বাঁচাতে তাকে নিয়মিত সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। পাশাপাশি রক্তস্বল্পতার কারণে প্রতিনিয়ত রক্ত প্রদানসহ অন্যান্য ব্যয়বহুল চিকিৎসাও চালিয়ে যেতে হচ্ছে।

​চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রহমত উল্লাহকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে দ্রুত কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) করতে হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই জটিল অপারেশন ও আনুসঙ্গিক চিকিৎসায় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন।

​একটি দরিদ্র ও সাধারণ পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ চিকিৎসা খরচ বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। একদিকে প্রিয় সন্তানকে বাঁচানোর আকুল আর্তনাদ, অন্যদিকে প্রতিদিনের চিকিৎসার খরচ জোগানোর দুশ্চিন্তা—সবমিলিয়ে চরম মানবেতর দিন কাটাচ্ছে রহমত উল্লাহর পরিবার।

​যেভাবে সহযোগিতা পাঠাবেন:
মেধাবী এই শিক্ষার্থীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, সহপাঠী ও দেশের দানশীল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার। সামর্থ্য অনুযায়ী যে কেউ আর্থিক সহায়তা পাঠাতে পারেন নিচের মাধ্যমগুলোতে:
​ব্যাংক অ্যাকাউন্ট:
​হিসাব নম্বর: 4405701032637 (সোনালী ব্যাংক)
​হিসাবের নাম: জি এম রাকিবুল ইসলাম, চেয়ারম্যান, শিক্ষা প্রশাসন বিভাগ, নোবিপ্রবি।
​বিকাশ / নগদ / রকেট:
​01822746175

​যোগাযোগ ও সত্যতা যাচাই:
রহমত উল্লাহর চিকিৎসাসংক্রান্ত যেকোনো তথ্য যাচাই বা সহযোগিতার বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে: 01822746175।
​আপনার সামান্য সহযোগিতা ও একটুখানি ভালোবাসাই ফিরিয়ে দিতে পারে একজন তরুণের প্রাণচাঞ্চল্য ও তার পরিবারের আশার আলো। আসুন, আমরা সকলে মিলে রহমত উল্লাহর পাশে দাঁড়াই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights