
রাজপথের ত্যাগের প্রতীক আব্দুল্লাহ খান: রাজপথে যার নাম শুনলেই কাপে অন্যায়কারীদের ভিত
গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধিঃআল আমিন খান
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তললী টেকপাড়া গ্রামের পিতা আব্দুল লতিফ খান ও মাতা মরহুমা ফিরোজা খাতুনের কুলে জন্মগ্রহণ করেন তরুণ ছাত্রনেতা আব্দুল্লাহ খান। ২০০৭ সালে ছাত্রজীবনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পতাকাতলে যোগ দিয়ে শুরু হয় তাঁর রাজনৈতিক যাত্রা।
এরপর থেকে স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে ময়মনসিংহের মাটি থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই লড়াকু নেতা। বিভিন্ন আন্দোলনের সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দিতে গিয়ে বারবার রাজনৈতিক মামলা ও হামলার শিকার হতে হয়েছে তাঁকে।
২৪-এর নির্বাচনের ঠিক পূর্বে নিজ বাড়ি থেকে ছাত্রনেতা আব্দুল্লাহ খান গ্রেফতার হন। সন্তানের এই গ্রেফতারের পর বুকভাঙা কষ্ট সহ্য করতে না পেরে তাঁর মমতাময়ী মা স্ট্রোক করেন এবং এই শোকেই মৃত্যুবরণ করেন। ছাত্রনেতা আব্দুল্লাহ খানের এই অন্যায় গ্রেফতারের পর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বর্তমানে দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে ত্যাগের মূর্ত প্রতীক আব্দুল্লাহ খান তৃণমূলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের আস্থার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।





