
তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৭ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, শনিবার, বাদ যোহর থেকে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান।
সংগঠনের বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি নুরুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন মিয়ার বাজার ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, সংগঠনের কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি নাজমুল ইসলাম শিহাব, ফয়ছল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক জাকির হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।





