বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল। কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান। কুড়িগ্রামে আমন আবাদে সারের জোগান বাড়ল, অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
/ ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারী কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের মুসা মিয়ার মেয়ে এবং ইদ্রিস আলীর স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দুপুরে খাওয়া শেষে ওই নারী বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে মঙ্গলবার ভুক্তভোগী নারী ফুলবাড়ী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights