
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
রিপোর্টার:আলমগীর হোসেন।
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও এর প্রভাবের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর টাউন হল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কর্মসূচির প্রচারপত্রে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগান উল্লেখ করা হয়। এতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
এর আগে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন দরে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা করা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে।
কুমিল্লার কর্মসূচিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কমানোর দাবি জানান।





