শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার মহোদয়ের জেলা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেনঃ এক বছর মেয়াদি তাঁতী দল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক হাসিনুর রহমান হাসু. অটোরিকশা ছিনতাইকারী রানার খোঁজে পুলিশঃ মোহনস এডুকেশন বিশ্বনাথ শাখার কার্যক্রম শুরু Grammar & Spelling Competition এর মাধ্যমে। নাগরপুরের ১৩৮ মণ্ডপে পূজার প্রস্তুতি: পূজা উদযাপন ফ্রন্টের পরিদর্শন ও মতবিনিময় সভা নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ৩ নং ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে হাফেজ মোহাম্মদ শফিউল আলম শামীমকে দেখতে চায় এলাকাবাসী ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে ১৫ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ, দিশেহারা পরিবার কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রেপ্তার, উদ্ধার আইফোন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত।
/ ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ডাক্তার আফরোজ আলীর সমর্থনে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ডাক্তার আফরোজ আলীর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়। সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারি জমির উদ্দিন সাহেবের সভাপতিত্বে আয়োজিত সভায় গ্রামের সব বয়সের সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সর্বস্তরের ভোটার ও গ্রামবাসী ডাক্তার আফরোজ আলীকে ৩নং ওয়ার্ডের সুখে-দুঃখে পাশে পাওয়া যোগ্য প্রার্থী হিসেবে আখ্যায়িত করেন এবং নির্বাচনে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

সংবর্ধিত ও সমর্থিত প্রার্থী ডাক্তার আফরোজ আলী তাঁর বক্তব্যে বলেন, “৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।” তিনি ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে জয়যুক্ত হতে গ্রামের ও সমগ্র ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা, ভোট এবং মূল্যবান দোয়া প্রার্থনা করেন।

সভা শেষে এলাকা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং প্রার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights