মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
​নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের গাইবান্ধায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা রাণীশংকৈলে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎঃ চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বরুড়া সার ডিলার নিয়োগে স্বচ্ছতার অভিযোগ, বিধিমালা অনুসারে নেই গুদাম দোকান বিক্রয় প্রদর্শনী কেন্দ্র রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের সিলেট নগরীতে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু: আমরা জলাতঙ্কমুক্ত নগর গড়তে চাই: আব্দুল কাইয়ুম চৌধুরী। ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং
/ ১৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং

মোমিন আলি লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা:

​সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকে জঙ্গল থেকে বাঘের লোকালয়ে প্রবেশের ঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হলো। সিএসআর (CSR) প্রকল্পের আওতায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং সমাজ উন্নয়নমূলক সংস্থা ‘ফ্ললেস ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ও মধ্য গুড়গুড়িয়া গ্রামে মোট ১৯০টি সৌরশক্তিচালিত পথবাতি (স্ট্রিট লাইট) স্থাপন করা হয়েছে।
​সম্প্রতি পূর্ব গুড়গুড়িয়া রবীন্দ্র কালচারাল সোসাইটি প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিতে কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে পূর্ব গুড়গুড়িয়ায় ১০০টি এবং মধ্য গুড়গুড়িয়ায় ৯০টি পথবাতি বসানো হয়েছে। জঙ্গল লাগোয়া অন্ধকার এলাকায় এই পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাতের বেলায় সাধারণ মানুষের যাতায়াতকে শুধু নিরাপদই করবে না, বরং মানুষ-বন্যপ্রাণী সংঘাতের ঝুঁকি কমাতে ও ব্যাপকভাবে সাহায্য করবে বলে আশাবাদী প্রশাসন। এর ফলে মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকদের চলাফেরায় স্বাচ্ছন্দ্য আসবে।​পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তার পাশাপাশি এদিন সমাজকল্যাণমূলক কর্মসূচিও পালিত হয়। আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্‌মুহূর্তে এই অনুষ্ঠান মঞ্চ থেকেই এলাকার কয়েকশো মহিলার হাতে উৎসবের নতুন পোশাক তুলে দেওয়া হয়।​এদিনের এই বিশেষ অনুষ্ঠানে মাননীয় বনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের পদস্থ আধিকারিক বৃন্দ, মৈপীঠ কোস্টাল থানার পুলিশকর্মী, ভারত পেট্রোলিয়ামের প্রতিনিধি শ্রী রাজকুমার মাহাত, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্ললেস ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বহু সাধারণ মানুষ। মানুষের নিরাপত্তা ও সামাজিক সহায়তার এই জোড়া উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights