সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন!
/ ৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন!

শরিফ মিয়া ইসলাম পুর জামাল পুর,,,,

জামালপুরের ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর দরিয়াবাদ (ফকিরপাড়া) গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার ইসলামের স্ত্রী আছিয়া বেগমের জীবন কাহিনী।

একসময় ছিল সাজানো সংসার, ছিল মাথা গোঁজার ঠাঁই। কিন্তু ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতভিটা হারিয়ে সেই সুখের সংসার আজ শুধুই স্মৃতি। বর্তমানে জরাজীর্ণ ঘরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে অসহায় এই বিধবা।

নদীভাঙনে সর্বস্ব হারানোর পর থেকেই অভাব-অনটন তাঁর নিত্যসঙ্গী। তার ওপর শারীরিক অসুস্থতা তাঁর জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। কোমরের হাড় ক্ষয়জনিত সমস্যায় ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। চোখে ছানি পড়ায় দৃষ্টিশক্তিও কমে গেছে। ফলে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। জরাজীর্ণ ঘরে অনিশ্চয়তা, অভাব আর সীমাহীন কষ্টের মধ্যেই কাটছে তাঁর দিন।

আছিয়া বেগমের দুই ছেলে ও এক মেয়ের অবস্থাও শোচনীয়। পরিবারের দারিদ্র্য, বসতভিটা হারানোর যন্ত্রণা এবং শারীরিক অসুস্থতা-সব মিলিয়ে অসহায় এই বিধবাটি এখন চরম সংকটের মুখে। তাঁর দুর্দশা লাঘবে কার্যকর সহায়তা না পাওয়ায় ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল মানুষের জন্য সরকারি বিভিন্ন সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। কিন্তু আছিয়া বেগমের মতো একজন অসহায় বিধবা এখনো কেন নিরাপদ বাসস্থান ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

স্বামীহারা, শারীরিকভাবে অসুস্থ ও নদীভাঙনে সর্বস্বান্ত আছিয়া বেগমের এখন প্রধান চাওয়া-একটি নিরাপদ আশ্রয়, চিকিৎসার ব্যবস্থা এবং দুবেলা খাবারের নিশ্চয়তা। জীবনের শেষ সময়টুকু অন্তত একটু স্বস্তিতে কাটাতে চান তিনি।

এ অবস্থায় আছিয়া বেগমের দুর্দশা বিবেচনা করে তাঁর পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, সমাজসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের বলেন, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখব। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তাঁর সহায়তায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি নিরাপদ ঘর, প্রয়োজনীয় চিকিৎসা ও সামান্য আর্থিক সহায়তা হয়তো বদলে দিতে পারে আছিয়া বেগমের জীবনের চিত্র।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights