বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি ক্যারিয়ার ক্লাবের ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ ও ‘ট্রেন টু ট্রান্সফর্ম’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
/ ৫৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

জবি ক্যারিয়ার ক্লাবের ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ ও ‘ট্রেন টু ট্রান্সফর্ম’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘ট্রেন টু ম্যানিয়াক’-এর একটি সেশনে ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ এবং ‘ট্রেন টু ট্রান্সফর্ম’ শীর্ষক দুইটি কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার (১৭ মে ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত এই ক্লাবের সদস্যরা গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের জন্য সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের সদস্যদের নিজেদের ক্যারিয়ার গঠনের মাধ্যমে অন্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলেই তারা অন্য শিক্ষার্থীদের কাছে আইকন হিসেবে বিবেচিত হবে এবং একটি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ক্লাব হিসেবে অভিহিত করে বলেন, বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, তবে এর পাশাপাশি একাডেমিয়া-সোসাইটি কোলাবোরেশনেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার, শিক্ষা ও কর্মক্ষেত্র সমাজে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে, সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সফলতা অর্জনের জন্য শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না; সফলতার প্রকৃত সংজ্ঞা অনুধাবন করে তার জন্য প্রয়োজনীয় নিষ্ঠা, পরিশ্রম ও আত্মনিবেদন নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আল আমিন, ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়াও ‘ট্রেন টু ম্যানিয়াক’-এর আরেকটি সেশন ‘ফিউচার রেডি প্রফেশনাল স্কিলস্‌ ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন জামশেদ আমিন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

###

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights