বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাউজান-রাঙ্গামাটি ও তিন পার্বত্য জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক ও সাধারণ সভা অনুষ্ঠিত
/ ৫৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

রাউজান-রাঙ্গামাটি ও তিন পার্বত্য জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক ও সাধারণ সভা অনুষ্ঠিত
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম-রাউজান-রাঙ্গামাটি ও তিন পার্বত্য জেলা সড়কে চলাচলকারী পরিবহন শ্রমিকদের সংগঠন চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-চট্ট ১৩৩)-এর উদ্যোগে ত্রি-বার্ষিক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মে আমানবাজারস্থ আই.এস কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলী আকবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রখ্যাত শ্রমিকনেতা Abdur Rohim Box Dudhu। উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শ্রমিকবান্ধব নেতা Humayun Kabir Khan।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মৃণাল চৌধুরী, মোহাম্মদ মুছা, মোঃ অলি আহম্মদ, মোঃ রবিউল মাওলা, চট্টগ্রাম আন্তঃজেলা (রাঙ্গামাটি-খাগড়াছড়ি-রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক নুরুল আলম রাশেদ, বিশিষ্ট শ্রমিকনেতা Hasan Mahmud, মোঃ আওরঙ্গজেব খান সম্রাটসহ বাংলাদেশ সড়ক পরিবহন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি ও সিলেট বিভাগের বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে Abdur Rohim Box Dudhu বলেন, চট্টগ্রাম-রাউজান-রাঙ্গামাটি ও তিন পার্বত্য জেলার সড়কগুলো দেশের পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সড়কে প্রতিনিয়ত হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক চলাচল করেন। তাই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার, সড়কের প্রশস্ততা বৃদ্ধি, পাহাড়ি এলাকায় নিরাপদ ড্রাইভিং ব্যবস্থা এবং শ্রমিকদের জন্য বিশ্রামাগার নির্মাণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং যাত্রীসেবার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ফেডারেশন সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য, শ্রমিকদের কল্যাণ এবং পার্বত্য অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights