সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু, নেতৃত্বে যারা চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময় নাগরপুরে ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত মাসুদুর রহমানকে ঘিরে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত ধামইরহাটে আলমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও কণ্ঠভোটে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন নজরুল ইসলাম সরকার চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর, রংপুরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঃ তালামীযে ইসলামিয়া তাহিরপুর উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বাঁশের সাঁকো নির্মাণে জামায়াতের আর্থিক অনুদান প্রদান আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
/ ২১ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
সীমান্তপথে মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ এবং একজনকে আটক করে।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights