সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময় নাগরপুরে ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত মাসুদুর রহমানকে ঘিরে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত ধামইরহাটে আলমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও কণ্ঠভোটে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন নজরুল ইসলাম সরকার চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর, রংপুরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঃ তালামীযে ইসলামিয়া তাহিরপুর উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বাঁশের সাঁকো নির্মাণে জামায়াতের আর্থিক অনুদান প্রদান আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত। জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
/ ৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

এইচ এম জাকির হুসাইন
জেলা প্রতিনিধি (নরসিংদী)

নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানের সমর্থনে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুনাঈদ বিএনপির কার্যালয়ে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসান উপস্থিত থেকে স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইএম মেহেদী হাসান বর্তমানে আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তাঁর সমর্থকেরা উল্লেখ করেন। এছাড়া তিনি বিএনপির জাতীয় নেতা ড. আ. মঈন খানের আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত।
বৈঠকে উপস্থিত ছিলেন জনাব শামসুজ্জামান মাস্টার, জনাব এসএম সোহেল রানা-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা আমদিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসান বলেন, জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights