বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত
/ ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

– মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

সংবাদ প্রতিবেদন:
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল (নোবেল ম্যান)-এর কণ্ঠে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মানবিক বার্তাধর্মী নতুন বিপ্লবী গান “সবার আগে মানবতা”। সংগীতটি নির্মিত হয়েছে Action for Liberation-এর যৌথ উদ্যোগে।
ইতোমধ্যেই গানটির নাম ও শুটিংয়ের বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়েছে Action for Liberation-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে, যা দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।
গানটির কথা লিখেছেন Action for Liberation-এর ম্যানেজিং ডিরেক্টর সাগর খাঁন দিপু। তিনি জানান, গানটি নির্মাণে অনুপ্রেরণা এসেছে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনা থেকে। দীর্ঘদিন ধরে সাগর খাঁন দিপু এবং তার বন্ধু Action for liberation এর ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আরাফাত মিলে নোবেলের সঙ্গে এই প্রজেক্টে কাজ করে আসছেন।
প্রায় দুই বছরের সাধনা ও পরিকল্পনার পর অবশেষে গানটি পূর্ণতা পেতে যাচ্ছে। সাগর খাঁন দিপু ও ইয়াসিন আরাফাতের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে এর শুটিং কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গানটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
“সবার আগে মানবতা” গানটিতে মানুষের প্রকৃত পরিচয় ও মানবজীবনের গভীর সত্য তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে—মানুষের আসল পরিচয় নিছক নারী বা পুরুষ নয়, বরং সে একজন মানুষ। পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মপরিচয় এবং মানবতার প্রত্যাশাগুলোও ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়াও, ইতিহাস জুড়ে সত্য ও মানবতার কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এই সংগীতে।

গানটি Action for liberation এর অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে বলে জানা গেছে।গানটি প্রকাশের অপেক্ষায় এখন ভক্ত-শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে নতুন এক আগ্রহ ও প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights