মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে’ লাভলুর আহ্বানে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুর গাঁও এ মাদক বিরোধী কর্মশালায় মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মোঃ ফখরুল ইসলাম আলমগীরঃ নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক সালথায় এগিয়ে চলছে ‘রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের’ নির্মান কাজ গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড ঈদগাঁও ও মহেশখালীতে নতুন ফায়ার স্টেশন স্থাপনের প্রক্রিয়া শুরু নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ জবির সংগীত বিভাগে ‘জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রুপগঞ্জে চেতনানাশক মিশিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক দুই নারী ছিনতাইকারী চিলমারীতে “নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কিশোরগঞ্জে প্রতিমন্ত্রী শরীফুল আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
/ ৭৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে প্রতিমন্ত্রী শরীফুল আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
মো:এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কিশোরগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
মঙ্গলবার (৪ মে) দুপুরে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটি বাতিলের দাবি জানান।
জানা যায়, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার ৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এর পরপরই একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর আগে গত বছরের ১৫ মে ঘোষিত কমিটি ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে কমিটি ঘোষণা করা হলে আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে বাদ দেওয়া হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের প্রভাবেই ওয়াকিউরকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে তার অনুসারীরা রাস্তায় নামেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights