রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত
/ ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশীশক্তি প্রদর্শন এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের মতো গুরুতর অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত শামীম মিয়ার কোনো ধরনের ব্যক্তিগত অপকর্ম বা দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে রূপগঞ্জসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights