
ভোট উৎসবে মুখর বালিয়াডাঙ্গী প্রেসক্লাব, সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক মশিউর নির্বাচিত
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার বিজয়ী হয়েছেন। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ছিল অত্যন্ত সন্তোষজনক উপস্থিতি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান ৪৭ ভোটে, কোষাধ্যক্ষ পদে মো. নুরুজ্জামান ৩৯ ভোটে, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোটে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোটে, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ৪৯ ভোটে এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. নূরনবী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যকরী সদস্য (৩) পদে জিয়াউর রহমান ৫২ ভোটে, রবিউল আউয়াল ৫১ ভোটে এবং মশিউর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন। কমিশনের সদস্য হিসেবে ছিলেন মো. আল মামুন জীবন, উল্লা রায়হান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।





