রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ছাদবাগানে আঙ্গুর চাষে সফল সাংবাদিক আলামিন
/ ৩৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ছাদবাগানে আঙ্গুর চাষে সফল সাংবাদিক আলামিন

ইমন মাগুরা,মহম্মদপুর প্রতিনিধি

দেশীয় আবহাওয়ায় ছাদবাগানে আঙ্গুর চাষ করে সফলতার নজির গড়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার চালিমিয়া গ্রামের তরুণ সাংবাদিক আলামিন। নিজের বাড়ির ছাদে গড়ে তোলা ছোট্ট বাগানেই ফলেছে সবুজ আঙ্গুরের থোকা, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে শখের বসে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের পরিচর্যা করে আসছিলেন সাংবাদিক আলামিন। আধুনিক কৃষি প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ধারণা নিয়ে কয়েক মাস আগে তিনি পরীক্ষামূলকভাবে আঙ্গুর গাছ রোপণ করেন। নিয়মিত পরিচর্যা, জৈব সার প্রয়োগ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে গাছে এসেছে আকর্ষণীয় আঙ্গুরের ফলন।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামাঞ্চলে ছাদবাগানে আঙ্গুর চাষ খুব একটা দেখা যায় না। তাই আলামিনের এই উদ্যোগ নতুন সম্ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রতিদিনই অনেক মানুষ তার ছাদবাগান দেখতে ভিড় করছেন।

সাংবাদিক আলামিন বলেন, “ছাদবাগানকে শুধু সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে ফলদ গাছ চাষের চিন্তা থেকেই আঙ্গুর গাছ লাগাই। প্রথমবারেই গাছে ফল আসায় আমি বেশ আনন্দিত। সঠিক পরিচর্যা করলে দেশীয় পরিবেশেও আঙ্গুর চাষ সম্ভব।”

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাড়ির ছাদ ও পতিত জায়গা কাজে লাগিয়ে ফল চাষ বাড়ানো গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে পরিবারে পুষ্টির চাহিদাও পূরণ হবে।

স্থানীয়দের মতে, সাংবাদিক আলামিনের এই ব্যতিক্রমী উদ্যোগ তরুণদের কৃষি ও ছাদবাগানের প্রতি আরও আগ্রহী করে তুলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights