মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন,এমপিকে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: কোম্পানি: মাসুদ এগ্রো ফুড লিমিটেড, হিনতা। দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয়
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু
/ ২৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়ন কাঠগীড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খায়রুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং খোকা মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে খায়রুল ইসলাম নিজ বাড়ির গোয়ালঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছবাগানে যান। এ সময় অসাবধানতাবশত সেখানে থাকা একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতাল এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে নেওয়ার আগেই খায়রুল ইসলামের মৃত্যু হয়েছিল।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights