রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে নারী সংরক্ষিত আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
/ ৪২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে নারী সংরক্ষিত আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম ও গ্রাহকসেবার মান পর্যবেক্ষণে সমিতির কার্যালয় পরিদর্শন করেছেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
রোববার (১০ মে) বিকেলে তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মাইনউদ্দিন আহমদ।
পরিদর্শনকালে সংসদ সদস্য সমিতির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সাধারণ গ্রাহকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ সমিতিকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ খাতে জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights