বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাহুবলে অভিযোগে জর্জরিত মিরপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ
/ ১০২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বাহুবলে অভিযোগে জর্জরিত মিরপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ

মোঃ হারিছ মিয়া,বাহুবল:- হবিগঞ্জের

বাহুবল উপজেলার মিরপুর ০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিনের নানা অনিয়ম, দুর্নীতি ও চাকুরীবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের লিখিত অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে বেরিয়ে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, ২০০৭ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ছাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ফারুক আহমেদ। যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হলেও তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র দেব নাথের তিরস্কারের মাধ্যমে তিনি লঘুদণ্ড পেয়ে পরবর্তীতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জানুয়ারি ২০১৫ সালে বদলি হয়ে যোগদান করেন।

অভিযোগ রয়েছে, অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পরও তিনি ক্ষুদ্র মেরামত, বৃহৎ মেরামত, স্লিপ ফান্ড ও প্রাক-প্রাথমিক সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থে অনিয়ম করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, “ভাউচার কেন্দ্রিক নানা অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে।”

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌঁছালে ৮ মার্চ ২০১৯ সালে তিনি বশিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে কক্ষ সম্প্রসারণের জন্য সরকার প্রায় ৩ লাখ টাকা বরাদ্দ দিলেও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করে পুরো অর্থ আত্মসাতের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। পরে তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদের শোকজের মুখে আংশিক কাজ সম্পন্ন করে দায়মুক্তি নেন বলে জানা যায়।

স্থানীয় কয়েকজন শিক্ষক ও অভিভাবক অভিযোগ করেন, ফারুক আহমেদ একজন বদমেজাজী, অর্থলোভী ও স্বেচ্ছাচারী ব্যক্তি। তাদের ভাষ্য, “তার নেতৃত্বে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।”

পরবর্তীতে ব্যক্তিগত, পারিবারিক ও চাকরিজীবনের নানা সংকটের মুখে ৫ মে ২০২৪ সালে তিনি মিরপুর ০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই সহকারী শিক্ষকদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ৩ মে ২০২৬ তারিখে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, “ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পাঠদান পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের আগ্রহের কারণে মোবাইলে সংরক্ষিত ডিজিটাল কনটেন্ট দেখানোর সময়ের একটি অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যা দুঃখজনক।”

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদ্যালয়ের অফিসসহ সব শ্রেণিকক্ষ সিসিটিভির আওতায় আনা হয়। ফলে সকল শিক্ষক-কর্মকর্তার কার্যক্রমই সেখানে সংরক্ষিত থাকার কথা।

অভিযোগে আরও বলা হয়, প্রধান শিক্ষক ফারুক আহমেদ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাহিদ মিয়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেন। এমনকি এক সাব-ক্লাস্টার প্রশিক্ষণে মোশাহিদ মিয়া প্রকাশ্যে ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন বলে দাবি করা হয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে হবিগঞ্জ পিটিআইতে ডিপিএড কোর্সে অধ্যয়নরত অবস্থায় একই সময়ে তিনি এক বছরের পল্লী চিকিৎসক কোর্সেও ভর্তি হয়ে সনদ অর্জন করেন। সরকারি চাকরিরত অবস্থায় একই সময়ে দুটি কোর্স সম্পন্ন করা চাকরিবিধি পরিপন্থী বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এছাড়াও “মাস্টার ফার্মেসি” নামে একটি ফার্মেসি ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যবসার কারণে তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক ফারুক আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights