শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার পূর্বধলায় প্রযুক্তির ছোবল থেকে সন্তানকে বাঁচাতে দূরদর্শী উদ্যোগ নিলেন ওসি পটুয়াখালীতে ২৬ পুরিয়া হেরোইন সহ তিন জন মাদক কারবারি আটক। গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: নড়াইলে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা পাখি মোল্লার ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম জবির ৩ শিক্ষার্থীর অনন্য অর্জন: যুক্তরাষ্ট্রে গবেষণাসহ পিএইচডি শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব। বাউফলে প্রতিবন্ধী তিন ভাইয়ের পাশে বি এন পি নেতা সামুয়েল আহম্মেদ লেলিন। পটুয়াখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নুরুজ্জামান মৃধা নামে এক মাদক কারবারি আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মোল্লাহাটে শুরু ধান-চাল সংগ্রহ কার্যক্রম, পরিমাপে বেশি নেয়ার অভিযোগ
/ ৩৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন

মোল্লাহাটে শুরু ধান-চাল সংগ্রহ কার্যক্রম, পরিমাপে বেশি নেয়ার অভিযোগ

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫–২৬ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তবে কার্যক্রমের শুরুতেই নির্ধারিত পরিমাপের চেয়ে অতিরিক্ত ধান নেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়ফা বাজার খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটিকে অনানুষ্ঠানিক উদ্বোধন বলা হলেও সংগ্রহ প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন দেখা দেয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে প্রতি বস্তায় ৪০ কেজি করে ধান সংগ্রহ করার কথা।

কিন্তু সরেজমিনে দেখা যায়, গুদামে কর্মরত লেবাররা প্রতি বস্তায় ৪২ কেজি করে ধান পরিমাপ করছেন। এ নিয়ে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

খাদ্য গুদামে দায়িত্বরত কয়েকজন লেবার জানান, প্রতি বস্তায় ৪২ কেজি ধান নেয়া হচ্ছে।
লেবার সরদার ফুরকান বলেন, এই ধান গোডাউনে ৮মাস থাকবে, ওই সময়ে ওজন কমবে, সেই জন্য ওজ ১ কেজি বশি নিচ্ছি। আর যদি সই (৪০ কেজি) দিতে চায় তাহলে কৃষকের ধান ফেরত পাঠানো হবে।

পরে এ বিষয়ে জানতে চাইলে ওসিএলএসডি ইব্রাহিম হোসেন বলেন, সরকারি বস্তার ওজন ৭০০ থেকে ৭৫০ গ্রাম হওয়ায় প্রতি বস্তায় ৪১ কেজি ধান নেয়া হচ্ছে। শুরুতে অতিরিক্ত ধান নেয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি বস্তার ওজনের বিষয়টি সামনে আনেন।

ধান বিক্রি করতে আসা এক কৃষক বলেন, “সরকারিভাবে ধান দিতে পারাটাই বড় বিষয়। সুযোগ পাওয়া কঠিন। বাইরে বাজারের চেয়ে সরকার বেশি দামে ধান কিনছে। তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি নেয়া ঠিক না।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার পর তিনি খাদ্য গুদামে গিয়ে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধন হলে সাংবাদিকদের জানানো হতো বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “নির্ধারিত পরিমাপের বেশি নেয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।” তিনি আরও জানান, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোল্লাহাট উপজেলায় মোট ৯০৮ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৩১৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে সরকার নির্ধারিত মূল্যে এ সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

এদিকে সচেতন মহলের কয়েকজনের অভিযোগ, অনানুষ্ঠানিকতার আড়ালে ধান-চাল সংগ্রহে সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে। তাদের দাবি, প্রকৃত কৃষকদের পরিবর্তে অন্যদের মাধ্যমে ধান সরবরাহের সুযোগ তৈরি হলে সাধারণ কৃষক বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
####
আল হাফিজ
বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি
মোবাইল: ০১৭৫৬৩০৯৭৩৬
তাং ১৮/০৫/২০২৬ ইং।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights