বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মোল্লাহাটে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে মৃত্যু, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
/ ২৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

মোল্লাহাটে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে মৃত্যু, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বাছুর আহত হয়েছে এবং একটি ষাঁড় গলার রশি ছিঁড়ে বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ গোয়ালঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতায় গোয়ালঘরের ভেতরে থাকা ৪টি গরু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আয়ুব আলী তরফদার জানান, আগুনে তার গোয়ালঘর, গবাদিপশু ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “ঘরের চাঙ্গের ওপর পাটকাঠি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো শত্রুতাবশত সেখানে আগুন লাগিয়ে দিতে পারে।”
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গবাদিপশু পালনকারী পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
####
আল হাফিজ
বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি
মোবাইল: 01756309736
তাং ২২/০৫/২০২৬ ইং।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights