মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: কোম্পানি: মাসুদ এগ্রো ফুড লিমিটেড, হিনতা। দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদকে ঘিরে গাইবান্ধায় র‍্যাব-১৩ এর নিরাপত্তা জোরদার
/ ৮৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

ঈদকে ঘিরে গাইবান্ধায় র‍্যাব-১৩ এর নিরাপত্তা জোরদার মোঃ মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে গাইবান্ধা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিপিসি-৩, র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প। জেলার বিভিন্ন পশুর হাট, মহাসড়ক, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
শনিবার দুপুরে ফুলছড়ি উপজেলার ভরতখালী পশুর হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
তিনি বলেন, ঈদ উপলক্ষে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল, সাদা পোশাকে নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনারও প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হতে পারে।
র‍্যাব জানায়, জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে একযোগে কাজ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights