মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: কোম্পানি: মাসুদ এগ্রো ফুড লিমিটেড, হিনতা। দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় প্রস্তুতিমূলক ক্লাস্টার কর্মশালা অনুষ্ঠিত
/ ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় প্রস্তুতিমূলক ক্লাস্টার কর্মশালা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:-শেখ আমরুজ্জামান (রানা)

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার (GoB) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং কোটালীপাড়া পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় পৌরসভা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাগুফতা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন RUTDP (LGED)-এর নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান (রজন) এবং কোটালীপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা পীযুষ কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত।
এছাড়া কর্মশালায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, কাজী মন্টু কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাজী অমিত মাহমুদ, পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য দেন RUTDP (LGED), ঢাকার সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন এবং অফিস ইঞ্জিনিয়ার শামসুর রহমান।
বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে সুদূরপ্রসারী নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই। প্রকল্পটির আওতায় কোটালীপাড়া পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যা দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা হিসেবে কাজ করবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কোটালীপাড়া পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা জানান, এসব মতামত পর্যালোচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালা স্থানীয় জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বাসযোগ্য, দুর্যোগ-সহনশীল এবং আধুনিক পৌরসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার জন্য একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তাদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
#শেখ কামরুজ্জামান (রানা)
১১/৬/২৬ইং
০১৭১৮ – ০৬৬০১৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights