সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমেদ খান সম্পাদক পরিষদের সদস্য হলেন পূর্বদেশ_সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। সরকারি ছুটির দিনে সরকারি গাড়ির ব্যবহার নিয়ে প্রশ্ন, যশোরে সাংবাদিকদের মুখোমুখি ড্রাইভার। দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, প্রশ্নে উন্নয়ন কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ৩৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ধুলায়, চিকিৎসার অভাবে কাঁদছে কুড়িগ্রামের মানুষ,জবাবদিহি কবে?” কুড়িগ্রামের নাগেশ্বরীতে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা ব্রহ্মপুত্রের ভাঙন থামাতে সাহেবের আলগা থেকে মোহনগঞ্জ পর্যন্ত স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন: ‘চর বাঁচলে কুড়িগ্রাম বাঁচবে’ ঠাকুর গাঁও ডায়াবেটিক এসোসিয়েশন কতৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়ঃ সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন আশুলিয়ায় পুলিশের উপস্থিতিতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার এস কে শফিক জামিনে মুক্ত; ফের হত্যার হুমকির অভিযোগে এলাকায় উত্তেজনা।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শেরপুরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
/ ২১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শেরপুরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজ ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজারের ডুলাহাজরায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি-এঁর নির্বাচনি প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধনের সঙ্গে সংগতি রেখে জেলা প্রশাসন, শেরপুর-এর আয়োজনে শেরপুর সার্কিট হাউস প্রাঙ্গণে জেলাভিত্তিক কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা; জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর জনাব এ, কে, এম জহিরুল ইসলাম; জেলা পরিষদ প্রশাসক জনাব এ. বি. এম. মামুনুর রশিদ (পলাশ); বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম; উপপরিচালক, স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিকা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জনাব মো. সাখাওয়াত হোসেন; শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো. রেজুয়ান; জেলা বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব; সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হজরত আলী; সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা; শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা; স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দ; রোভার স্কাউট; গার্লস গাইডের সদস্যবৃন্দ; বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং সুধীজন।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত এ কর্মসূচিকে সফল করতে উদ্বোধনী দিনেই শেরপুর জেলায় প্রায় ৮,০০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। তন্মধ্যে শেরপুর সদর উপজেলায় প্রায় ২৬০০টি এবং শ্রীবরদী উপজেলায় ৩০০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এ কর্মসূচির জন্য জেলা প্রশাসন,শেরপুর ছাড়াও প্রয়োজনীয় চারা সরবরাহ করে জেলা পরিষদ, শেরপুর; সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং বন বিভাগ। এছাড়াও মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষ থেকেও বিভিন্ন প্রজাতির গাছের চারা সরবরাহ করা হয়। কর্মসূচিকে সফল করতে শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের কারিগরি সহায়তা সবিশেষ উল্লেখ্য।

সার্কিট হাউস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ হিসেবে ‘পলাশ’ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে সম্মানিত অতিথিবৃন্দ শেরপুর শহরের শেরী ব্রিজ, কুসুমহাটি ও শহীদ মিনার এলাকায় পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। এছাড়া শেরপুর জেলার অন্যান্য উপজেলায়ও একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

রোপণকৃত প্রতিটি চারাকে সুরক্ষার জন্য বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। একই সঙ্গে চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের লক্ষ্যে রোভার স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসীর ওপর দায়িত্ব অর্পণ করা হয় এবং দায়িত্বশীলতার সঙ্গে তা পালনের আহ্বান জানানো হয়।

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights