শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুর সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা:৬ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত দলুয়া সমাজ কল্যাণ কমিটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাষ্ট্র কি শুধু ইতিহাস নিয়েই বাঁচবে, নাকি ভবিষ্যৎও নির্মাণ করবে? আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন ৫আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালি পালন করেছে মিরপুর প্রেসক্লাব তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে বগুড়ায় বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সুরাইয়া জেরিন রনি। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী ও বাবার ওপর হামলার অভিযোগ, রামপালে চাঞ্চল্য ৬ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ভাঙ্গাগেট মানেই কি ভাঙ্গা যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে মৃত্যুফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ ১ মাসও টেকে না সংস্কার, দ্রুত স্থায়ী সমাধানের দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে পোশাক কারখানায় পানি পান করে দুইশতাধিক শ্রমিক অসুস্থ: শিল্পাঞ্চল এলাকায় আতঙ্ক
/ ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে পোশাক কারখানায় পানি পান করে দুইশতাধিক শ্রমিক অসুস্থ: শিল্পাঞ্চল এলাকায় আতঙ্ক

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় খাবার পানি পান করার পর দুইশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিয়ে চন্দ্রা ও সফিপুর শিল্পাঞ্চল এলাকায় এক আতঙ্ক বিরাজ করে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে ড্রেসম্যান কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার পর হঠাৎ একে একে অনেক শ্রমিক বমি, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

কারখানার শ্রমিক মেশিন অপারেটর জেসমিন আক্তার ও ইসমত আরা জানান, সকালে কারখানার ভেতরের খাবার পানি পান করার পরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এছাড়া কারখানার ভেতরে এক ধরনের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, ফলে শ্রমিকদের অসুস্থতা আরও বাড়িয়ে দেয় বলে ভুক্তভোগী শ্রমিকদের দাবি।

কারখানার শ্রমিকদের অসুস্থততার খবর পেয়ে কালিযাকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন উপজেলা
নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন, গাজীপুর জেল এডিশনাল এসপি মোঃ শহিদুল ইসলাম, গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান, ইন্ডিয়াস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ হারেচ আলি মিয়া ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

কারখানার সহকারী মহা ব্যবস্থাপক আতিকুল ইসলাম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেসব এলাকার শ্রমিকদের মধ্যেই অসুস্থতার ঘটনা বেশি দেখা গেছে।এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকালে নয়টার দিকে কারখানার ভিতরে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পর্যায়ক্রমে চিকিৎসা শেষে শ্রমিকরা বাসায় ফিরছে। বিষয়টি আমরা কারখানার পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির দূষিত পানির সংস্পর্শে আসার কারণে শ্রমিকদের ফুড পয়জনিং হয়ে থাকতে পারে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসনিম মুনমুন জানান, চন্দ্রা ড্রেসম্যান কারখানায় অসুস্থ জনিত প্রায় দুই শতাধিক শ্রমিক স্বাস্থ্য কমপ্লেক্সে (ইনডোর – আউটডোর) ভর্তি হয়। এসব রোগীদের মধ্যে মাথা ব্যাথা, বমি ও শারীরিক দুর্বলতা রয়েছে। বেশ কিছু রোগীদের প্রাথমিক চিকিৎসার পর ছুটি দেওয়া হয়। এরমধ্যে ৯৬ জনকে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।অসুস্থ শ্রমিকদের মধ্যে ৫ জন পুরুষ, ৯১ জন নারী শ্রমিক, তন্মধ্যে ৩ জন গর্ভবতী ছিল। বর্তমানে তারা সুস্থ। বেশি অসুস্থ ৭ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে শ্রমিকদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার জন্য ডাঃ মিজানুর রহমানের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বর্তমানে চিকিৎসা শেষে পর্যায়ক্রমে ছুটি দেওয়া অব্যাহত রয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ড্রেসম্যান কারখানায় পানি পান করে শ্রমিকরা অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের কারখানা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করছেন। তবে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি শ্রমিকদের খোঁজখবর রাখছি।

মোঃ ইমরান হোসেন
বিজয় টিভি,

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights