শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই শহীদদের স্বরণে চৌদ্দগ্রামে ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত ৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার পলাশবাড়ী উপজেলায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা এস এম পলাশের ওপর হামলার প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবক দল, ডালিম ফকিরের কঠোর বার্তা লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে
/ ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ঠাকূরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে ০৯ তারিখ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মোজাম্মেল হক। এছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জেলার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পূরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights